spot_img
spot_img

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চারদি‌নের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে তাঁকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান আগামীকাল শুক্রবার সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন।

প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তাঁর এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ