ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এ হামলায় ১৫ জন বেসামরিক আফগান নাগরিক হতাহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলা চালায় পাকিস্তান।
হুরিয়াত রেডিওর প্রতিবেদনে বলা হয়, গত রাতে কাবুল শহরের ২১ নম্বর নিরাপত্তা জেলার পুল-ই-চারখি এলাকায় পাকিস্তানি সামরিক শাসনের বিমান হামলায় ৩ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, হামলাটি একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এতে আশপাশের কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সূত্রগুলো জানিয়েছে, একই রাতে পাকিস্তানি সামরিক শাসন দেশের আরও কয়েকটি প্রদেশে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও










