spot_img

পাক সেনাদের বিমান হামলায় কাবুলে নারী-শিশুসহ ৪ নিহত

কাবুলে পাকিস্তানী সেনাদের বিমান হামলায় নারী ও শিশুসহ ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশন ইউনামা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কাবুলের পুল-ই-চরখি এলাকায় এ হামলা হয়। ইউনামা বলেছে, ওই হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

ইউনামা তাদের প্রতিবেদনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক মানুষের ওপর আরও ক্ষয়ক্ষতি না বাড়ে। সংস্থাটি বলেছে, ডিউরান্ডের কৃত্রিম রেখা ঘেঁষে পাকিস্তানি সেনাদের হামলার সবচেয়ে বড় খেসারত দিচ্ছে বেসামরিক মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইউনামা আরও জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানে চলমান সশস্ত্র নাশতায় এখন পর্যন্ত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার এবং আরও ১৯৩ জন আহত হওয়ার তথ্য তারা নথিভুক্ত করেছে।

এদিকে পাকিস্তানের সেনারা গত রাতেও কাবুল, কান্দাহার, পাকতিয়া, পাকতিকা ও আরও কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে কাবুলে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ