spot_img
spot_img

মনে হচ্ছে আমি আল-আকসার মালিক: ইসরাইলি মন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী উগ্রপন্থী ইতামার বেন গভির বলেছেন, নিজেকে আল-আকসা মসজিদের মালিক বলে মনে হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করার পর তিনি এ কথা বলেন।

ইতামার বেন গভিরের অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, ‘আমার আজ মনে হচ্ছে, আমিই এখানের মালিক। এখনো আরো অনেক কাজ বাকি, আরো উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরো বেশি করতে চাপ দিতে থাকব। আমাদের আরো উপরে উঠতে হবে।’

এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরাইল ৪০ দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং শুক্রবার জুমা নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেননি।

আল-আকসার তত্ত্বাবধায়ক জর্ডান বলেছেন, বেন গভিরের এই সফর স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং এটি ‘পবিত্রতার অবমাননা, নিন্দনীয় উত্তেজনা ও অগ্রহণযোগ্য উস্কানি।’ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতি আরো অস্থির করে তুলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ