spot_img
spot_img

আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, শান্তির বার্তা প্রচার করে যাবো: পোপ লিও

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সমালোচনার কয়েক ঘণ্টা পরই নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও।

নিজেকে একজন শান্তির দূত হিসেবে দাবি করে পোপ বলেন, শান্তির বার্তা প্রচার করে যাবো। আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। তিনি স্পষ্ট করেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তাঁর বক্তব্য কাউকে আক্রমণ করার জন্য নয়; বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান।

সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও এসব কথা বলেন।

ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে।

পোপ আরও বলেন, তিনি চার্চের বর্তমান দায়িত্ব পালনে অটল থাকবেন। তাঁর ভাষায়, বিশ্বে চার্চের মূল মিশনই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।” তবে তিনি স্পষ্ট করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ