আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ব্যর্থতার পর ইরানের বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২.০২ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৭.৫ শতাংশ বেড়ে ১০৩.৭৮ ডলারে ওঠে।
এদিকে আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। ইরান এ পদক্ষেপকে ‘অবৈধ ও জলদস্যুতা’ বলে অভিহিত করে পালটা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।
চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। এর নিরাপত্তা ও অবাধ চলাচল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের জন্য অত্যন্ত জরুরি।
সূত্র: বিবিসি











