spot_img
spot_img

ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ-অবরোধ শুরু

ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে আমেরিকার নৌ-অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে, পূর্ব উপকূলীয় সময় সকাল ১০টা (ইরান সময় সন্ধ্যা সাড়ে ৫টা) থেকে পারস্য উপসাগরের সব ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সমুদ্রপথে চলাচলকারী নাবিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই নিষেধাজ্ঞার মুখে পড়বে। আমেরিকা স্পষ্ট করে জানিয়েছে, কোনো জাহাজই এই বিধিনিষেধের বাইরে থাকবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ