spot_img
spot_img

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে পদচ্যুতির আহ্বান সিআইএর সাবেক পরিচালকের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম যুক্ত করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সাবেক পরিচালক জন ব্রেনান। ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।’

অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।

শনিবার (১১ এপ্রিল) এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বারাক ওবামা প্রশাসনে সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান।

সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এর ফলে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ঝুঁকি যে তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়, কারণ তার হাতে আমেরিকার পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ