spot_img
spot_img

হরমুজ প্রণালি অবরোধে আমেরিকার সঙ্গে যোগ দেবে না ন্যাটো

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধে আমেরিকার সঙ্গে যোগ দেবে না ন্যাটো।

তারা বলেছে, যুদ্ধ বন্ধ হলেই কেবল তারা হরমুজে হস্তক্ষেপ করবে।

সোমবার (১৩ এপ্রিল) সামরিক এই জোটভুক্ত দেশগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ন্যাটো মিত্রদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ন্যাটো ও আমেরিকার সম্পর্ক আরও খারাপ করতে পারে।

গতকাল ট্রাম্প দাবি করেন, হরমুজ অবরোধে তার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশও যোগ দেবে। কিন্তু ন্যাটো দেশগুলোর নেতারা জানিয়েছেন, তারা আমেরিকার এ পদক্ষেপের সঙ্গে নেই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে বলেন, “আমরা অবরোধকে সমর্থন করছি না। যে চাপই আসুক, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, যথেষ্ট চাপ আসছে, কিন্তু আমরা এ যুদ্ধে জড়িত হব না।”

ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করেছে।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তারা ব্রিটেন এবং অন্যান্য দেশের সঙ্গে একটি সংলাপের আয়োজন করবেন, যেখানে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূল হলেই এ মিশন শুরু করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ