spot_img
spot_img

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন। তবে, এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গুরোগী মারা যায়নি।

আজ শনিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৬ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২২৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭০৬ জন এবং ঢাকার বাইরে ৫১৯ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ১১৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৬২১ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এ ছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ