spot_img
spot_img

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টকে অর্থদণ্ড

ব্রাজিলে এক মোটরসাইকেল র‍্যালিতে উপস্থিত হয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন না। এজন্য তাকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে এ মোটরসাইকেল মিছিলের আয়োজন করে বলসোনারোর সমর্থকরা।

রবিবার (১৩ জুন) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন এবং সেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৮৬ হাজার ২৭২ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ