spot_img
spot_img

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ গমনের পথে ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ও আটক করা হয়েছে।জানা গেছে, তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে আফ্রিকান নাগরিকও আছে।

গত বৃহস্পতিবার (১০ জুন) লিবিয়ার কোস্ট গার্ডের দুটি জাহাজ পৃথক অভিযান চালিয়ে সাগরের ভাসমান রাবারের নৌকা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে।

লিবিয়ান নৌবাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারের পর তাদের জাহাজ দুটি রাজধানী ত্রিপোলির নৌ-ঘাঁটিতে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসে। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের অবৈধ অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের শেল্টার ক্যাম্পে রাখা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের খোঁজ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী মুহাম্মদ আসাদুজ্জামান কবির।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ