spot_img

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

ক্ষমতার পালাবাদলের মধ্যেই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (১২ জুন) রাতে জেরুসালেমের প্যারিস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ।

প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছরের শাসনের অবসানের ঠিক একদিন আগে এ বিক্ষোভের আয়োজন করা হলো। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার চান বিক্ষোভকারীরা।

ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১২ বছরের অবসান হতে যাচ্ছে নেতানিয়াহুর। ক্ষমতা ছাড়ার একদিন আগে উল্লাসে ফেটে পড়েন ইসরাইলের সাধারণ মানুষ।

তারা বলেন, একনায়কতান্ত্রিক শাসনের অবসান হলো ইসরাইলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ