spot_img
spot_img

দলের কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন অপকর্মে জড়িত হলে, অথবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমতি ছাড়া কমিটি বিলুপ্ত, গঠন বা কাউকে অব্যাহতি দেওয়া যাবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক।

১২ জুন সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাজনিত নির্দেশনা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি ব্যতীত কোথাও কেউ কোনও কমিটি বিলুপ্ত, কমিটি গঠন, ব্যক্তি বা দল থেকে কাউকে অব্যাহতি দিতে পরবে না।

এসময় সব পর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার জন্যও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ