spot_img

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর মতিঝিলে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। সোমবার রাতে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির কাছে পরাজয়ের ভয়ে সরকার ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকারের কাজই হচ্ছে জনগণের পকেট কাটা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার। সময় এসেছে এই পকেটমারকে ধরার।

মির্জা ফখরুল বলেন, সরকারের অধিকাংশই যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে। কিন্তু মার্কিন ভিসা নীতির পর সেই টাকা দেশে ফেরত আনতে বাজেটে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। চুরি করলেই সরকার পুরস্কৃত করছে। সরকার উন্নয়নের স্বপ্ন মরীচিকায় পরিণত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ