spot_img

আমরা জয়ের শেষভাগে এসে পৌঁছেছি : আমীর খসরু

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা জয়ের শেষভাগে এসে পৌঁছেছি। আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগ নির্ভরশীলতা জনগণের ওপর নেই, তাদের নির্ভরশীলতা পুলিশ, র‌্যাব ও আনসারের একাংশের ওপর।

মঙ্গলবার (১৩ জুন) “অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির” প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

চলমান আন্দোলনকে জনগণের আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, যারা এ আন্দোলন বাধাগ্রস্ত করবে তাদের খবর আছে।

পদযাত্রা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, তাবিথ আউয়াল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, শহিদুল ইসলাম বাবুল, কামরুজ্জামান রতন, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, ফখরুল ইসলাম রবিন, রেজওয়ানুল হক, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান খান রিপন যুবদলের মামুন হাসান, মহিলা দলের সুলতানা আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, অ্যাড. আখতারুজ্জামান, সোহেল রহমান, রেজাউর রহমান ফাহিম, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আ. মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, শাহ্আলী থানা বিএনপির আহ্বায়ক এস,এম, কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, দক্ষিণখান থানা বিএনপি আহ্বায়ক মোতালেব হোসেন রতন ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদার, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, মোহাম্মদপুর থানাধীন ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাড মাসুম খান রাজেশ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ