spot_img

মুফতী ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আ.লীগ নেতার পদত্যাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার (৪৫)।

মঙ্গলবার (১৩ জুন) গণমাধ্যমককে এই বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলম হাওলাদার নিজেই।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামীকর্মী হিসেবে কাজ করছি। তবে গতকাল আওয়ামীপন্থি কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত। একজন মুসলমান হিসেবে এ হামলার প্রতিবাদস্বরূপ লম্বা আওয়ামী জীবনের ইতি টেনেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ