spot_img
spot_img

ইসরাইলি অপরাধযজ্ঞ থামাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে : ওআইসি মহাসচিব

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর আগ্রাসনসহ গণহত্যার নিন্দা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মহাসচিব হোসাইন ইবরাহীম ত্বহা।

তিনি বলেন, ইসরাইলি অপরাধযজ্ঞের মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন ওআইসি মহাসচিব।

এ সময় গাজ্জায় ইসরাইলের গণহত্যার বিচার করতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে এবং ইসরাইলের সাথে লাতিন আমেরিকার দেশগুলো যে সম্পর্ক ছিন্ন করছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ