spot_img
spot_img

ইনসাফের বার্ষিক সম্পাদকীয় ও প্রশাসনিক সভা অনুষ্ঠিত

ইনসাফের বার্ষিক সম্পাদকীয় ও প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইনসাফ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইনসাফের সম্পাদকীয় কার্যক্রম, নিউজরুমের কাজের অগ্রগতি, দায়িত্ব বণ্টন, সংবাদ প্রকাশের মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বার্ষিক কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের কাজ আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব বণ্টন-সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কিছু বিষয়ও চূড়ান্ত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ফয়জুল গনি জাহেদকে উপ-ব্যবস্থাপনা সম্পাদক থেকে সহযোগী সম্পাদক, নাহিয়ান হাসান মাহিরকে জ্যেষ্ঠ অনুবাদক থেকে সহ সম্পাদক এবং মাহবুব রাস্তীনকে নিউজরুম এডিটর থেকে সহকারী বার্তা সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া সাঈদ ইবনে আজাদকে ভিডিও এডিটর থেকে সিনিয়র ভিডিও এডিটর এবং নাঈম রিশান খানকে রিপোর্টার থেকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি মোশাররফ হুসাইনকে সহকারী নিউজরুম এডিটর পদে নিয়োগ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, প্রকাশক মুহাম্মাদ আরিফ মুসতাহসান, উপ-ব্যবস্থাপনা সম্পাদক যিকরুল্লাহ সিরাজী, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আলাউদ্দীন বিন সিদ্দীক, সহকারী বার্তা সম্পাদক মাহবুব রাস্তীন, সহ সম্পাদক নাহিয়ান হাসান মাহির, সহকারী নিউজরুম এডিটর নাদিম আশরাফ, সহকারী নিউজরুম এডিটর মোশাররফ হুসাইন, স্টাফ রিপোর্টার নাঈম রিশান খান, সিনিয়র ভিডিও এডিটর সাঈদ ইবনে আজাদ, ভিডিও এডিটর যুহাইর আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি মাহবুবুল মান্নান ও সম্পাদকের পিএ জাবের আহমদ রাফি।

নির্বাহী সম্পাদক মারজান হুসাইন চৌধুরী ও সহযোগী সম্পাদক ফয়জুল গনি জাহেদ দেশের বাইরে অবস্থান করায় সভায় অনলাইনে যুক্ত ছিলেন।

ক্রনামপদবর্তমান দায়িত্ব গ্রহণের তারিখ
সাইয়েদ মাহফুজ খন্দকারসম্পাদক৫ মে ২০১৪
মুহাম্মাদ আরিফ মুসতাহসানপ্রকাশক২৪ মে ২০২৫
মারজান হুসাইন চৌধুরীনির্বাহী সম্পাদক২৭ জুলাই ২০১৮
ফয়জুল গনি জাহেদসহযোগী সম্পাদক১৩ জুন ২০২৬
যিকরুল্লাহ সিরাজীউপ-ব্যবস্থাপনা সম্পাদক২১ এপ্রিল ২০২৬
আলাউদ্দীন বিন সিদ্দীকভারপ্রাপ্ত বার্তা সম্পাদক১১ ফেব্রুয়ারি ২০২৬
নাহিয়ান হাসান মাহিরসহ সম্পাদক১৩ জুন ২০২৬
মাহবুব রাস্তীনসহকারী বার্তা সম্পাদক১৩ জুন ২০২৬
সাঈদ ইবনে আজাদসিনিয়র ভিডিও এডিটর১৩ জুন ২০২৬
১০নাঈম রিশান খানস্টাফ রিপোর্টার১৩ জুন ২০২৬
১১নাদিম আশরাফসহকারী নিউজরুম এডিটর১০ নভেম্বর ২০২৫
১২জাবের আহমদ রাফিসম্পাদকের পিএ৪ জানুয়ারি ২০২৬
১৩যুহাইর আল মামুনভিডিও এডিটর২১ এপ্রিল ২০২৬
১৪মোশাররফ হুসাইনসহকারী নিউজরুম এডিটর১৩ জুন ২০২৬
১৫মাহবুবুল মান্নানচট্টগ্রাম প্রতিনিধি৮ জুন ২০২৪
spot_img
spot_img
spot_img

সর্বশেষ