spot_img

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবামেকের করোনা ওয়ার্ডে ৫৩ জনের মৃত্যু; বাড়ছে রোগীর সংখ্যা

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর হার কমলেও বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে কমেছে করোনা শনাক্তের হার।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৩৭ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ৩১১জন রোগী।

এর আগে বিগত ২৪ ঘণ্টায় সোমবার (১২ জুলাই) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন রোগীর মৃত্যু হয়। যা গত বছর ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর সর্বাধিক সংখ্যক মৃত্যু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ