spot_img

কানাডার রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতাদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর একটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে কানাডীয় হাইকমিশনের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ