বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ার খালি করা হয়। পরে জানা যায়, এটি একটি গুজব।
আজ শনিবার (১২ আগস্ট) দেশটির সবচেয়ে প্রতীকী দর্শনীয় এই স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে বিশ্ব গণমাধ্যমেও খবরটি চর্চিত হয়েছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার হুমকির গুজবের পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে দুই ঘণ্টা পর জানা যায়, হামলার হুমকি সত্যি নয়, গুজব। এরপর সব পর্যটকদের ফের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য; বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ৩১ মার্চ, ১৮৮৯ সালে তা শেষ হয়। ১৮৯৯ সালের বিশ্ব মেলার সময় স্থাপনাটি দেখতে এসেছিল ২০ লাখ মানুষ। ২০২২ সালে শুধু আইফেল টাওয়ার দেখতে প্রায় ৬২ লাখ দর্শনার্থী এসেছিল।
সূত্র : রয়টার্স











