অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাজধানীতে তিনি এ কথা জানান।
জ্বালনী মন্ত্রী বলেন, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে, বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার সেগুলো প্রতিরোধে চেষ্টা করছে।
তিনি বলেন, ১০–১২ দিন আগে একটা এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে, আরও তিনটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেগুলো ২০২৯ সালের মধ্যে শেষ করা হবে। শিল্পে বিদ্যুৎ–গ্যাসের সংকট আছে, সরকার তা মোকাবিলা করতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।










