spot_img

স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে তাকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। একই রদবদলে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী করার পর মন্ত্রণালয়টির দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। প্রায় ছয় মাস পর মন্ত্রিসভার নতুন এই রদবদলে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নেওয়া হলো।

এদিকে মন্ত্রিসভায় আরও কয়েকটি দপ্তরে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ