spot_img

জীবনের সব ক্ষেত্রে শরিয়াহ মেনে চলুন, শিক্ষার্থীদের আফগান আমীরুল মু’মিনীন

ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর বিধান সব পরিস্থিতিতে মেনে চলার পাশাপাশি নিজেদের দ্বীন থেকে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন মাওলানা শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা।

তিনি স্নাতকদের উদ্দেশে বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর বিধান মেনে চলতে হবে এবং নিজেদের দ্বীন পরিত্যাগ করা যাবে না।

বুধবার (১২ আগস্ট) কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমীরুল মু’মিনীনের এ বার্তা পড়ে শোনান।

বার্তায় মাওলানা শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা স্নাতকদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে তাকওয়া, আন্তরিকতা, সততা ও আমানতদারিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশেও তিনি শিক্ষার্থীদের যথাযথ ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, একাডেমিক ও পেশাগত শিক্ষা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের নৈতিক উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে কাবুল বিশ্ববিদ্যালয়ের ২২টি অনুষদের ৮০টি বিভাগ থেকে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ