বাংলাদেশের ওপর দিল্লির ‘আগ্রাসী আকাঙ্ক্ষা’ বাস্তবায়নের জন্যই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের ওপর দিল্লির যে আগ্রাসী আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্যই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়।
তিনি বলেন, তারেক রহমানের সরকার ন্যায়নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই তাকে বিচারের মুখোমুখি করার জন্য।
তিন আরও বলেন, ভারত শেখ হাসিনাকে আত্মীয় মনে করে। কারণ শেখ হাসিনা ভারতের মনমতো সব করতেন। এ দেশের সার্বভৌমত্বকে বিক্রি করেছেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ফেরাউন, নমরুদের ইতিহাস পড়েননি। তিনি নিজেকে ক্ষমতাশালী মনে করেছেন। তিনি আল্লাহর শক্তি, জনগণের শক্তিকে ভয় পাননি। সবশেষে তিনি সব শক্তির কাছে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার ন্যায়নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার। বিগত দিনে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়।
রিজভী বলেন, আমরা শেখ হাসিনার বিচার বাস্তবায়ন দেখতে চাই। যিনি এত মানুষ হত্যা করেছেন, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন, রাজনীতি করবেন। এটা যেন মামার বাড়ির আবদার।
তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারা তাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছেন।










