শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

বাস্তুচ্যুত রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরনার্থীদের স্বদেশে প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ার নবাগত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিস্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ আহবান জানান।

ড. মোমেন বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী দেশ গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। স্বাধীনতার পরপরই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৯৭২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য সেদেশের সরকার এবং জনগণকে কৃতজ্ঞতা জানান।

এসময় বাংলাদেশ-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে রাশিয়ার আগ্রহের কথা রাশিয়ার নবাগত রাষ্ট্রদূত পুনঃর্ব্যক্ত করলে উভয় দেশই অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে মত প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন ড. মোমেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ