spot_img
spot_img

তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণার পর কাজে ফিরল আফগান পুলিশ

তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণার পর আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবান সদস্যদের পাশাপাশি ডিউটি করছেন।

আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। পরে তালেবান দেশটির শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নিলে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করে। এরপরই এসব পুলিশ আবার কাজে ফিরলেন।

আফগান পুলিশের দু‘জন কর্মকর্তা বলেন, তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ অফিসার বলেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ