spot_img

সংসদ সদস্য মাসুদা রশিদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মারা যান।

জানা গেছে, মাসুদা রশিদ দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মাসুদা রশিদের মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মাদ কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, বাদ আসর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদা রশিদের জানাজা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ