spot_img
spot_img

পলাতক আমরুল্লাহ সালেহ এর বাড়ি থেকে ৫৫ কোটি টাকা উদ্ধার করল তালেবান

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ-এর বাড়িতে তল্লাশি চালিয়েছে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে তালেবান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৩৬ লাখ ছয় হাজার ৮২০ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ-ও কাবুল ছেড়ে পালিয়ে যান।

তবে দেশ না ছেড়ে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পাঞ্চশির থেকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন তিনি। একইসঙ্গে নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। এক পর্যায়ে পাঞ্জশিরেরও নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান।

আমরুল্লাহ সালেহ বর্তমানে কোথায় আছেন তা অস্পষ্ট। ধারণা করা হয়, তিনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ