spot_img

জাতীয় পার্টির সঙ্গে এখনো ফরমাল আলোচনা হয়নি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের এখনো ফরমাল কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, আমরা সবাইকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কি হবে- তা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে আমরা এখনো ফরমাল আলোচনা করিনি। আলোচনার দরজা খোলা আছে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মূলকথা অনেক আগেই বলেছি। সেটি হলো- একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সংসদ বাতিল করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যাদের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তারা সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটের পরিবেশ তৈরি করবে। যাতে ভোটাররা দিনের বেলায় নিজের ভোটটা নিজের পছন্দমত দিতে পারেন। তার সঙ্গে আমাদের নেতা আরও বলেছেন, আমরা নির্বাচনে জয়ী হবার পরে আন্দোলনকারী দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করবো। তার প্রধান কারণ হচ্ছে- আওয়ামী লীগ রাষ্ট্রের যে ক্ষত সৃষ্টি করেছে- সেগুলোকে এককভাবে গড়ে তোলাটা সমুচিত হবে না। তাই অন্যান্য দলগুলোকে আমরা এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ