spot_img

মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না: তোফায়েল

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন তাদের পছন্দ হয় না। তার মানে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ২০২৩ সালের শেষে নির্বাচন হবে। এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার চান। আমারতো মনে হয় না তিনি কোন দিন তত্ত্বাবধায়ক সরকার দেখে যেতে পারবেন। বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ