কলম্বিয়ায় গত তিন দিনে সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উত্তরাঞ্চলীয় শহর ব্যারানকুইলায় একটি বারে মদ্যপানের সময় বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
পুলিশ জানিয়েছে, শক্তিশালী গালফ ক্ল্যান মাদক পাচারকারী চক্র প্রতিদ্বন্দ্বী লস কস্টেনোস গ্রুুপের সদস্যদের উপর হামলা চালায়।
স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্যমতে, উত্তর-মধ্য সান্তান্ডার বিভাগে একজন শিক্ষক, তার স্ত্রী এবং দুইজন শিশু রোববার সকালে একদল আততায়ীর হাতে নিহত হয়।
ভেনেজুয়েলার পাঁচ অভিবাসীর বিরূদ্ধে দৃশ্যত এই প্রতিহিংসামূলক খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনা হয়েছে।
স্থানীয় মেয়র একটি জাতীয় রেডিও স্টেশনকে বলেন, খুনিরা ভেনিজুয়েলার অধিবাসী যারা টাকা চুরির অভিপ্রায়ে ছুরি নিয়ে হত্যায় লিপ্ত হয়।
সূত্র: বাসস











