আফগানিস্তানে মৌলবাদ ঠেকাতে জি-২০ সম্মেলনে জোর দিয়েছেন বলে দাবি করেছেন ভারতের হিন্দুত্ববাদী বিজেপে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১২ অক্টোবর) জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন বলে টুইটারে দেওয়া এক পোস্টে জানান।
মোদি বলেন, আফগানিস্তান ইস্যুতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি। আফগান ভূখণ্ড মৌলবাদ ও ‘সন্ত্রাসবাদের’ ঘাঁটিতে পরিণত হওয়া ঠেকানোর ওপর জোর দিয়েছি। দেশটির নাগরিকদের জন্য জরুরি ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদান এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছি।
তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের আমলে দেশটিতে অন্তত তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এই অর্থ দিয়ে তৈরি হয়েছে বাঁধ, রাস্তাঘাট থেকে শুরু করে আফগান পার্লামেন্ট ভবন পর্যন্ত। এর মধ্য দিয়ে কৌশলগত কারণে দেশটিতে নিজের প্রভাব বাড়িয়েছিল দিল্লি। এরমধ্যেই ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় তালেবান। ক্ষমতার এমন পালাবদলে স্বভাবতই অস্বস্তিতে পড়ে ভারতের মোদি সরকার।











