spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

বুধবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০) ও সরিষাবাড়ির শহীদ আলী (৭০)। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. মহিউদ্দিন খান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৯৪ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩ নমুনা পরীক্ষায় পাঁচজন করোনা পজিটিভ হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ