ভারতীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা আলতাফ আহমাদ শাহ। ৬৬ বছর বয়সী আলতাফ শাহ কাশ্মিরের শীর্ষস্থানীয় স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাতা। গিলানি গতবছর ১ সেপ্টেম্বর মারা যান।
আলতাফ আহমাদ শাহ’র মেয়ে রুয়া শাহ টুইট করে জানিয়েছেন, আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত পাঁচ বছর ধরে আলতাফ আহমাদ শাহ দিল্লির তিহার জেলে ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনেছিল ভারত সরকার। প্রথমে তাকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালত তাকে এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে বলে। তাকে মৃত্যুর কয়েকদিন আগে এইমসে ভর্তি করা হয়।
সূত্র: পার্সটুডে











