spot_img
spot_img

ব্রিটেনের শীর্ষ আলেম মাওলানা তাহুরুদ্দিনের ইন্তেকালে আল্লামা নূরুল ইসলামের শোক

ব্রিটেনের এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাহুরুদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর আল্লামা মুহাম্মদ নূরুল ইসলাম।

শনিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় আল্লামা নুরুল ইসলাম বলেন, ইংল্যান্ডের বিচক্ষণ ও দূরদর্শী একজন অভিভাবক আলেম ছিলেন আল্লামা তাহুরুদ্দিন (রহ:)। এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মাদরাসায় তিনি দীর্ঘদিন হাদীসের খেদমত করে আসছেন। যুক্তরাজ্যের মুসলমানদের জন্য এ ধরনের মুরুব্বী আলেমের ইন্তেকাল অপূরণীয় বিয়োগ বলে আমি মনে করি।

তিনি বলেন, আল্লাহপাক হযরতকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নাসিব করুন। শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও ভক্তবৃন্দকে ধৈর্যধারণের তৌফিক দান করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ