spot_img
spot_img

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় আজ দ্বিতীয় স্থানে ঢাকা। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর।

বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।

একই সময়ে প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর বায়ু মানের সূচক ছিল ৩০৪, তৃতীয় অবস্থানে থাকা দিল্লি সূচক ২০২।

সাধারণত ৫০ থেকে ১০০ এর মধ্যে একিউআই স্কোর ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়। স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যক’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে হলে ‌‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ