প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য ক্যাশলেস সোসাইটি বানানো। সামনে নির্বাচন, জনগণ যদি ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে তাহলে আমরা আগামী ৩/৪ বছরের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো। এরইমধ্যে কাজ শুরু হয়ে গেছে।
আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রান্সজেকশন প্ল্যাটফর্ম বিনিময়-এর উদ্বোধন অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, বাংলাদেশকে ডিজিটালাইজ করেছি আমরা। বাংলাদেশে বড় বড় আইটি কোম্পানি হয়ে গেছে। বিদেশিরা ভেবেছিল, তথ্যপ্রযুক্তি খাতে আমাদের সমস্যা ও সমাধান বলে দেবে তারা; কিন্তু তারা বলার আগেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সব কার্যক্রম আমাদের নিজেদের পরিকল্পনায় করা হয়।










