spot_img

সিলেট বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে ছাত্রদল সভাপতিসহ আটক ৫

আগামী (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ ও প্রচারণার সময় জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়াসহ ছাত্রদলের চার ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই নেতাদের আটক করা হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেন, গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণ কি কোনো অপরাধ। এটা পুলিশের স্বেচ্ছারিতার চরম বহিঃপ্রকাশ। সরকারের স্বৈরাচারি নিচুস্তরের ও নিন্দনীয় মনোভাবের বহিঃপ্রকাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সাংবাদিকদের জানান, এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ