সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের পরিবেশ অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দেশে স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে দেশের অনেক বুদ্ধিজীবী নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
পাঠ্যপুস্তকে নিজেদের মনগড়া ইতিহাস তুলে ধরে স্বৈরাচার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।











