spot_img
spot_img

সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী, গ্রেফতার আ.লীগ নেতা

সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ায় সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধর্ষন, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ ডিসেম্বর) ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়িও রয়েছে। তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা রবিবার সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে।

আওয়ামী লীগ এ নেতার বিরুদ্ধে ধর্ষন, চাঁদাবাজী, ছিনতাই, মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত থাকারও প্রমাণ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ