spot_img
spot_img

মাওলানা মামুনুল হককে আনা হয়েছে নারানগঞ্জ আদালতে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টকাণ্ডের ঘটনায় থানায় দায়ের করা কথিত ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে আদালতে উপস্থিত করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

এরপর নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ