spot_img
spot_img

এবার মুরাদের বিরুদ্ধে ঢাকায় সাইবার নিরাপত্তা মামলা খারিজ

অশ্লীল ফোনালাপ ফাঁস ও ধর্ষণের হুমকির ঘটনায় সদ্য পদত্যাগকারী আ.লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকায় সাইবার নিরাপত্তা আইনের মামলা খারিজ করেছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত মামলা গ্রহণ করার মতো ‘উপাদান না থাকায়’ খারিজের আদেশ দেন।

এর আগে গতকাল রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন জমা দেন।

তবে বিচারক না থাকায় শুনানি হয়নি। সোমবার শুনানির জন্য রাখা হয়। এদিন সকালে মামলার আবেদনের বিষয়ে শুনানি হয়। বাদীপক্ষে শুনানি করেন মাসুদ আহম্মেদ তালুকদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। এরপর বিকেলে মামলাটি খারিজের আদেশ দেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ