দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৮৫ জন। এ নিয়ে পরপর দুই দিন নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩০০ এর বেশি হলো।
রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এই তথ্য জানা যায়।
অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৮৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন, আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।










