spot_img
spot_img

স্বৈরাচার হটিয়ে বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে : জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও জুলুমের বিরুদ্ধে গড়ে ওঠা বিপ্লব এবং ৫ আগস্ট স্বৈরাচারকে হটিয়ে দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তিতে শ্বাস নিতে পারছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো থেমে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করলেও মহান আল্লাহতায়ালা স্বৈরাচার ও তাদের দোসরদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। এখন সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ