spot_img
spot_img

র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) শীর্ষ কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পরে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, ব্রিটেনের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র‍্যাবের কনসেপ্ট দেয়। তারাই তৎকালীন সরকারকে র‍্যাবের জন্য ইকুয়েপমেন্ট দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র‍্যাব চালু হয়।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে র‍্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ তাদের পারফরম্যান্সের জন্য তাদের চায়। আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এ জিনিসগুলো ওভারকাম করবো। বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ