spot_img
spot_img

পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফীক আহমদ ইন্তিকাল করেছেন

মাহবুবুল মান্নান

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস শারেহুল হাদিস, ইফাদাতুল মুসলিম শরহে সহিহ মুসলিম ও ঈযাহুল মিশকাতসহ কয়েকটি হাদিস গ্রন্থের ব্যাখ্যাকার মাওলানা রফিক আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৪জানুয়ারি) রাত ৮:১৫মিনিটে পটিয়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। মাওলানা রফিক আহমদের বড় ছেলে মাওলানা রিদওয়াদ রফিক জমিরাবাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩বছর। তিনি ৬ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও হাজার হাজার ছাত্র রেখে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (১৫জানুয়ারি) সকাল ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ