বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকাকে অনুরোধ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে এবং দেশে ইতিবাচক ভূমিকা বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ।

তিনি বলেন, র‍্যাব এখন অনেক বেশি পরিপক্ক। আমাদের কাছে অনুরোধ থাকবে যে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এসব কথা বলেন তিনি।

মোমেন বলেন, আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরব। তারা তাদের ইস্যু তুলবে। কিন্তু অন্যদের আমাদের গণতন্ত্র শেখানোর দরকার নেই। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রোথিত।

তিনি বলেন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশের কিছু প্রত্যাশা রয়েছে এবং মার্কিন পক্ষের বাংলাদেশ থেকে কিছু প্রত্যাশা থাকতে পারে। আমরা খোলাখুলি আলোচনা করব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ