শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার (১৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগরে দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি/হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নাজমুল হক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া নওগাঁ ও মৌলভীবাজারসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ